০৫ জুন, ২০১৬ ১২:১৪
জঙ্গি অর্থায়নের অভিযোগের মামলায় ব্যারিস্টার ফারজানা শাকিলাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এ মামলায় চার্জ গঠন না হওয়া পর্যন্ত তার জামিনের মেয়াদ থাকবে।
রোববার (৫ জুন) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যদের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ফারজানা শাকিলার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন।
ফারজানা শাকিলা বর্তমানে চট্টগ্রামের কারাগারে আটক রয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি এ মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। সে আবেদনের শুনানি শেষে হাইকোর্ট জামিন আদেশ আপিল বিভাগ বহাল রাখেন।
আপনার মন্তব্য