সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৬ ১৩:৪২

কেন্দ্রিয় কারাগারে নেয়া হয়েছে মীর কাসেমকে

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা মীর কাসেম আলীকে গাজীপুরের কাসিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম জানিয়েছেন, সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে মীর কাসেম আলীকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্যকে ২০১৪ সালের নভেম্বরে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে মীর কাসেম আপিল করলে সেখানে তার সর্বোচ্চ সাজা বহাল থাকে।

গতকাল রোববার মীর কাসেম তার দণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন।  

আপনার মন্তব্য

আলোচিত