২১ জুন, ২০১৬ ১৮:২২
প্রায় দিনভর যান চলাচল বন্ধ থাকার পর সমস্যা সমাধানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার (২১ জুন) বিকেলে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন শ্রমিকরা।
বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গেও কথা হয়েছে।
‘তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। বিকেল ৫টার কিছু আগে থেকে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য আবদুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে উভয়ের মধ্যে সমঝোতা হয়েছে। এরই মধ্যে যানবাহন চলাচল করছে।
এর আগে সায়দাবাদ বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে দূর পাল্লার বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করেন সড়ক পরিবহন শ্রমিকরা।
আপনার মন্তব্য