নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০১৬ ১৪:৫৭

বাতিলের অনুমোদন দেয়নি মন্ত্রীসভা, এবারও প্রাথমিকের সমাপনী পরীক্ষা হবে

প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করায় এবার আর ৫ম শ্রেণির সমাপনী  পরীক্ষা নেয়া হবে না তবে এবার মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন এবারও প্রাথমিকের পরীক্ষা সমাপনি হবে।

সোমবার (২৭ জুন) মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে সচিব বলেন, "৫ম শ্রেণীর সমাপনী বাতিল ও অষ্টম শ্রেণীতে জেএসসির বদলে  পিইসি ( প্রাথমিক শিক্ষা সমাপনী ) নেয়ার অনুমোদন দেয় নি মন্ত্রীসভা।"

তিনি বলেন, যেহেতু মন্ত্রীসভায় অনুমোদন হয়নি তাই এবারও আগের বছরের মতই প্রাথমিকের সমাপনী পরীক্ষা হবে।

আপনার মন্তব্য

আলোচিত