সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০১৬ ০১:২৮

ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের উদ্বোধন ২ জুলাই

একাধীকবার পেছানোর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়ক। ঈদের আগেই আগামী ২ জুলাই দেশের সবচেয়ে উন্নত এই মহাসড়কটি উদ্বোধন করবন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার(২৭ জুন) দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারীতে এ প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, "চার লেনের কাজ শেষ হয়েছে, ঈদের আগেই উদ্বোধন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ জুলাই এই চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন।"

তিনি বলেন, দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে। এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেয়া সম্ভব।

ঢাকা-চট্টগ্রাম চারলেনের পাশাপাশি ময়মনসিংহ-জয়দেবপুর চার লেনের সড়কও একই সময়ে উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, এরপর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত