২৮ জুন, ২০১৬ ১৪:৪০
অপরাধ রুখতে সকল প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার (২৮ জুন) মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় অপরাধ করে কেউ পার পাবে না। ইতিমধ্যে সারা শহর সিসি টিভির আওতায় নিয়ে আসার কাজ চলছে। উন্নত বিশ্বের দেশগুলোর মতো কম্পিউটারের বাটন টিপেই সব তথ্য জানা যাবে।
তিনি আরো বলেন, ভাড়াটিয়াদের যে তথ্য দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা অনেক অপরাধীদের শনাক্ত করতে পেরেছি।
তিনি কিছুদিন আগের একটি হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলেন, সেই হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অপরাধীদের ধরতে সক্ষম হয়েছি।
জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, এ দেশে কোনো জঙ্গিবাদ চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
আপনার মন্তব্য