সিলেটটুডে ডেস্ক

২৯ জুন, ২০১৬ ১৯:৫৬

অগ্রণী ব্যাংকের এমডিকে অপসারণের সিদ্ধান্ত

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর ফজলে কবির।

ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করায় শুনানি শেষে সৈয়দ আবদুল হামিদকে অপসারণের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি। তাতেই বুধবার বিকেলে অনুমোদন দেন গভর্নর।

বৃহস্পতিবার সকালে চিঠি দিয়ে তাঁকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তাঁর শেষ কার্যদিবস বৃহস্পতিবার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান। তবে শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গভর্নর অনুমোদন দিয়েছেন—এর অর্থ হলো অপসারণের সব প্রক্রিয়া শেষ। এখন শুধু চিঠি দেওয়া বাকি। অফিস সময় শেষ হয়ে যাওয়ায় কাল সকালে চিঠি যাবে।’

সূত্র : প্রথম আলো

আপনার মন্তব্য

আলোচিত