৩০ জুন, ২০১৬ ১৩:২০
রাজধানীর ওসমানী উদ্যানের পুরাতন লেক থেকে অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, সকালে ওসমানী উদ্যানের পুরাতন লেকের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত হয়ে পানিতে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখছি বলে জানান তিনি।
আপনার মন্তব্য