সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৬ ০২:০৩

টিআইবির অভিযোগ প্রত্যাখ্যান পাসপোর্ট অধিদপ্তরের

দেশের ১৬টি সেবাখাতের মধ্যে দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করে এটা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা মন্তব্য করেন।

মো. মাসুদ রেজওয়ান বলেন, ‘২০১৪ সালে কী ঘটেছিল, সেটা যদি ২০১৬ সালের ৩০ জুন এসে আমাদের কাছে উপস্থাপন করে, এই দুর্নীতির তথ্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এত দিন পুরোনো তথ্য এক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর একটা অপবাদ দিয়ে আমাদের কর্মকাণ্ডকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুন : দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট, দ্বিতীয় আইনশৃংখলা

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘টিআইবিকে আমি অনুরোধ করেছি, আপনাদের সরেজমিনে পাসপোর্ট অফিসে আসতে হবে। পাসপোর্ট অফিসের ভেতরে এসে দেখতে হবে, পাসপোর্টের কর্মকর্তা-কর্মচারীরা কতটা জড়িত।’

উল্লেখ্য, গত বুধবার টিআইবি জানায়, দেশের সেবা খাতগুলোর মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। টিআইবি জানায়, পাসপোর্ট খাতে ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত