সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৬ ১৫:১১

ঢাবি ছাত্রলীগের ভিসির বাসভবন ঘেরাও, গাড়ি ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবিতে ভিসির বাসভবন ঘেরাও করেছে ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় ক্ষিপ্ত হয়ে তারা এই কর্মসূচি পালন করছে।

শুক্রবার জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে এসে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স। এসময় বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত