সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৬ ০২:৫১

শ্বশুর জানেন না রবিউল আর বেঁচে নেই

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামের শ্বশুর শাহজাহান জানেন না রবিউল আর বেঁচে নেই। তিনি শুধু জানেন তিনি গুলি খেয়েছেন রবিউল। শুক্রবার রাতে গণমাধ্যমে খবর দেখে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। ঘটনাস্থলে এসেই মেয়ের জামাইকে দেখার জন্য ছুটে যেতে চান দুর্বৃত্তদের অস্ত্রের মুখে জিম্মি থাকা হোটেলের দিকে।

হোটেলের দিকে ছুটে যেতে চাইলে পুলিশ থাকে থামিয়ে দেয়। আবেগঘন কণ্ঠে তিনি বার বার বলছিলেন ‘আমি রবিউলের কাছে যেতে চাই, আমি রবিউলের কাছে যেতে চাই’।  
 
কিছুক্ষণ পরে গাড়িতে করে  রবিউল ইসলামের শ্বশুর শাহজাহানকে নিয়ে যাওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। গাড়িতে বসে শাহজাহান বলতে থাকেন, ‘আমি শুনেছি রবিউলের বুকে গুলি লাগছে। আমি রবিউলের কাছে যেতে চাই।

আপনার মন্তব্য

আলোচিত