সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ২২:৩১

হত্যার পর বাংলায় কাউকে জানিয়েছিলো জঙ্গিরা : মনিরুল

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী জঙ্গিরা বাংলায় কাউকে বলেছে, জিম্মিদের মেরে ফেলা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ওই দিন উদ্ধার হওয়াদের একজন পুলিশকে এ তথ্য জানিয়েছেন।

মনিরুল বলেন, জঙ্গিরা গত শুক্রবার হামলার পরই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে অন্য কারও সঙ্গে কথা বলেছিলেন। হত্যাকাণ্ড শেষে একটি কল করা হয়েছিল। তখন জঙ্গিরা কাউকে বাংলায় বলেছে যে, জিম্মিদের ফেলা হয়েছে।

ওইদিন জঙ্গিরা ১৭ বিদেশি ও তিন বাংলাদেশিকে গলা কেটে হত্যা করেছিল। বিদেশিদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানের এবং একজন ভারতের নাগরিক ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত