নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০১৬ ০০:৪৭

খুশির ঈদ আজ

আজ পবিত্র ঈদুল-ফিতর। মুসলমান ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বরাবরের মতই এক মাস সিয়াম সাধনার পর মুসলিমরা প্রতীক্ষিত উৎসবের এই দিন পালন করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

ঈদের দিনটি ধনী-গরিব, শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করানোর মর্মবাণী নিয়ে পালিত হয়, এদিনে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়। তবে এবার আনন্দের মধ্যেও শঙ্কার মেঘ থাকছে।  গত শুক্রবার রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাতে উগ্র ধর্মীয় অনুসারীদের বর্বরতা হামলায় দেশি-বিদেশী ২২ জনের নিহতের ক্ষতের স্মৃতি তাজা থাকতেই দেশবাসীকে ঈদ উৎসবে সামিল হতে হচ্ছে। বিশ্বব্যাপী নাড়া দেয়া গুলশান ট্রাজেডি পাশ কাটিয়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে আহবান জানানো হয়েছে সরকার ও ধর্মীয় ব্যক্তিদের পক্ষ থেকে। দেশবাসীর আশা হিংসা, বিদ্বেষকে চাপা দিবে জয়ী হবে ঈদের উৎসব। এমন পরিস্থিতিতে ঈদের নামাজকে নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।  

এদিকে নিম্নচাপের কারণে  ঈদের দিনেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশংকা করছে আবহাওয়া বিভাগ। দেশের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এছাড়া শোলাকিয়াতে ঐতিহাসিক ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। সিলেটে শাহী ঈদগাহ প্রধান ঈদ জামায়ের প্রস্তুতি চূড়ান্ত।

ঈদের দিন গণভবনে সকাল সাড়ে নয়টা থেকে রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কূটনীতিক, বিচারপতি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করবেন।

বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বাণীতে তাঁরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন।



 

আপনার মন্তব্য

আলোচিত