সিলেটটুডে ডেস্ক

০৭ জুলাই, ২০১৬ ১০:২৬

শোলাকিয়া ঈদগাহের প্রবেশ পথে বোমা হামলায় পুলিশসহ নিহত ২, আহত ১২

দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশপথে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে জহিরুল হক(৫২) নামে পুলিশ কনস্টেবল হয়েছেন, এসময় অজ্ঞাত এক হামলাকারীরও নিহত হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২জন। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে বলে সংবাদ প্রকাশ করছে কয়েকটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল।

বৃহস্পতিবার ঈদুল ফিতরের জামাতের আগে সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। তবে এটি কোন জঙ্গি হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়।  এবার ছিল ১৮৯তম ঈদুল ফিতরের জামাত।

সকাল ১০টায়  বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ইমামতীতে  জামাত অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। এতে অংশ নিতে দেশ বিদেশের তিন লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটেছিল।

নামাজের আগে ঈদগাহে প্রবেশ পথে শোলাকিয়া মাঠের এক কিলোমিটারের মধ্যে আজিমুদ্দিন স্কুলের পাশের গেইটে সকাল সাড়ে ৯টায় হাতবোমা বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা।

নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের ওপর বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তুলে গুলি বর্ষণ করে। বেশ কিছু সময় ধরে গোলাগুলির শব্দ শোনা যায়।

উল্লেখ্য, জনশ্রুতি আছে প্রায় ৭ একর আয়তনের এই মাঠে একবার ২৬৫টি কাতারের প্রতিটিতে ৫'শ জন করে মোট সোয়ালাখেরও বেশি মুসুল্লি একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

 

ছবি কৃতজ্ঞতা : প্রথম আলো অনলাইন।

আপনার মন্তব্য

আলোচিত