০৭ জুলাই, ২০১৬ ২০:৫৪
শোলাকিয়ায় ঐতিহাসিক ঈদগাহ ময়দানের প্রবেশপথে জঙ্গি হামলার পর নিরাপত্তাজনিত কারণে ঈদ জামাতে ইমামতি করা হয়নি আল্লামা ফরিদ উদ্দিন মাসউদের। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জ স্টেডিয়ামে যান তিনি। সেখান নামতেই বিকট শব্দ শুনতে পান তিনি।
এ সময় নিরাপত্তা এসকর্ট দিয়ে আল্লামা মাসউদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সার্কিট হাউজে। সেখানে তিনি অবস্থান করেন। নিরাপত্তা বিবেচনায় আল্লামা মাসঊদকে ঈদগাহে না যাওয়ার পরামর্শ দেয় পুলিশ প্রশাসন। ঈদ জামাতে বিকল্প ইমাম হিসেবে ইমামতি করেন মাওলানা আবদুল রওফ বিন শোয়াইব।
কিশোরগঞ্জের স্থানীয় সাংবাদিক সাইফুল হক দুলু বলেন, মাঠের খতিব ও ইমাম মওলানা ফরিদউদ্দিন মাসউদ হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জে আসলেও উনি নামাজ পড়াতে পারেন নি, কারণ নিরাপত্তার কারণে তাঁকে সার্কিট হাউস থেকে মাঠে আনা সম্ভব হয় নি।
আপনার মন্তব্য