কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাস্থলের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে র্যাব ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
শুক্রবার দুপুরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন চর শোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
র্যাবের ধারণা, উদ্ধার দুটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি বৃহস্পতিবারের হামলায় ব্যবহৃত হয়েছে।
র্যাব বলছে, সন্দেহভাজন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব বলেন, ‘আমার ধারণা করছি ওগুলো সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র।’
গতকাল বৃহস্পতিবার ঈদের সকালে শোলাকিয়া ঈদগা মাঠের অদূরে পুলিশের ওপর বোমা হামলার দুই কনস্টেবল নিহত হন।
পরে গোলাগুলির মধ্যে প্রাণ হারান গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। সন্ত্রাসী হামলার পর পুলিশের অভিযানের মধ্যে সন্দেহভাজন এক হামলাকারীও নিহত হন। আর পুলিশ ও র্যা বের হাতে আটক হন সন্দেহভাজন তিন হামলাকারী।
তাদেরসহ মোট আট জনকে পুলিশ আটক করেছে।
র্যাব কর্মকর্তা রাজীব বলেন, আটকদের একজন হলেন শফিউল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য