০৯ জুলাই, ২০১৬ ১৮:০২
গুলশানের হলি অর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় তদন্তের স্বার্থে তিন দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। শনিবার (০৯ জুলাই) দুপুরে ডিএমপি’র কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় ডিএমপি কমিশনার বলেন, গুলশানে হামলার ঘটনায় তদন্তে পরীক্ষা- নিরীক্ষা করতে সিঙ্গাপুর, ভারত ও যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশে ভবিষ্যতে যাতে এ ধরনের হামলার ঘটনা আর না ঘটে সেজন্য ওয়ে অব অ্যাকশন এবং মুড অব অ্যাকশন ঢেলে সাজানো হবে।
এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
আপনার মন্তব্য