সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৮

বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ দিনের সরকারি সফরের প্রাক্কালে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই সেখানে যাচ্ছেন তিনি।

রোববার (১১ সেপ্টেম্বর)  বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত করার কথা রয়েছে।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে আগামী ১৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।

আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত