সিলেটটুডে ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৬

আজিমপুর অভিযানের ঘটনা পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা

রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে সময় হতাহতের ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর)  পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

আসামিরা হলেন- নিহত হওয়া ‘নব্য জেএমবি’র সদস্য তানভীর কাদের শমসের ওরফে আবদুল করিম, তার স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, তাদের ছেলে তাহরীন কাদির রাসেল, আফরিন ওরফে প্রিয়তী ও শায়লা আফরিন।

তানভীর গ্রেপ্তার এড়াতে নিজের গলায় ছুরি চালিয়ে  আত্মহত্যা করেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

আপনার মন্তব্য

আলোচিত