সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ০৮:৩২

নিরাপত্তার চাদরে শোলাকিয়া

কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ্ ম‍াঠ। এখানেই দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঈদের জামাত শুরু হওয়ার কথা রয়েছে। 

ঈদের জামাত নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা বলয়ে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে র‌্যাব-পুলিশ ও এপিবিএন। এ ছাড়াও তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শোলাকিয়ায় অনুষ্ঠেয় ঈদুল আজহার ১৮৯তম জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

এদিকে ভোর থেকেই বৃষ্টি হওয়ায় ঈদগাহ্ মাঠে আসতে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদের। সকাল সোয়া ৮টার দিকে বৃষ্টিতে ভিজে ভিজেই মুসল্লিদের ঈদগাহ্ মাঠে আসতে দেখা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত