সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৬

প্রত্যেককে জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ঈদ শুভেচ্ছায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে সবার প্রতি আহবান জানিয়েছেন।

সকাল ৯টা থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা বলেন,  ‘প্রত্যেককে যার যার অবস্থান থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তারা শান্তির ধর্ম ইসলামকে হেয় করতে চায়। যতই ষড়যন্ত্র হোক দেশের অগ্রগতি কেউই থামাতে পারবে না। দেশ এগিয়ে যাবেই।’

তিনি বলেন, "সকল ধর্ম মতের মানুষের শান্তিতে বসবাস করার অধিকার আছে, ইসলামও সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখার কথা বলে"

শুভেচ্ছা বিনিময়কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত