সিলেটটুডে ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৩৭

‘আইএস জঙ্গিদের প্রবেশ ঠেকাতে’ শ্রীলঙ্কায় হঠাৎ ‘অন অ্যারাইভাল’ ভিসা বন্ধ

কোন আগাম ঘোষণা ছাড়াই ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। এই খবর পাওয়ার পর ঢাকার পক্ষেও একই ব্যবস্থা নেয়া হয়েছে।

হিরু নিউজ নামে শ্রীলঙ্কার আরেকটি ইংরেজি নিউজ পোর্টাল তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আইএস জঙ্গিদের প্রবেশ ঠেকাতে’ কলম্বো কয়েকটি দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

জানা গেছে, এই ব্যাপারে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি শ্রীলঙ্কা। শনিবার বাংলাদেশের যাত্রীরা কলম্বো বিমানবন্দরে নেমে বিপাকে পড়েন।

এর ফলে ইমিগ্রেশন পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, বাংলাদেশও শ্রীলঙ্কার যাত্রীদের ওই সুবিধা দেওয়া বন্ধ রেখেছে। তিনি বলেন, “শ্রীলঙ্কাই শুরু করেছে। এরপর আমাদের কর্তৃপক্ষ একই সিদ্ধান্ত নিয়েছে।”

কলম্বো গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার প্রায় এক ঘণ্টার বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (বাইলেটারাল অ্যান্ড কনস্যুলার) কামরুল আহসান কলম্বোর আকস্মিক সিদ্ধান্তের বিষয়ে ঢাকার হতাশার কথা প্রকাশ করে ব্যাখ্যা জানতে চান শ্রীলঙ্কার হাই কমিশনারের কাছে।  

“পরে গুনাসাকেরা সাংবাদিকদের বলেন, তিনি নিজেও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। কলম্বোতে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলার পর তিনি এ বিষয়ে বলতে পারবেন,” বলা হয়েছে প্রতিবেদনে।



শ্রীলঙ্কা বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখলেও দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা মিহিন লঙ্কা বাংলাদেশ থেকে যাত্রী নেওয়া বন্ধ রাখেনি।

ফলে শিল্পাচার্য্য জয়নুল আবেদিনের পরিবারের কয়েকজন সদস্যকে এক রাত কলম্বো বিমানবন্দরে আটকে থাকতে হয়।  

সার্ক এর সদস্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক সম্পর্কের শুরু ১৯৭২ সালে।

আপনার মন্তব্য

আলোচিত