১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৪৭
শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী হর্ষ ডি সিলভা জানিয়েছেন, বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা না দেওয়ার কোন সিদ্ধান্ত সরকার নেয়নি। ইমিগ্রেশন দপ্তরের প্রধান আলাদা সিদ্ধান্ত নেয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তার সিদ্ধান্ত সরকার বাতিল করে ফের ‘অন অ্যারাইভাল’ ভিসা দিয়ে বাংলাদেশিদের ঢুকতে দেয়ার নির্দেশ দিয়েছে লঙ্কান সরকার।
গত শনিবার থেকে হঠাৎ অন অ্যারাইভাল ভিসা বন্ধ হবার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের বাংলাদেশও শ্রীলঙ্কান নাগরিকদের একই ধরনের সুবিধা দেয়া বন্ধ কর দেয়ার কথা জানায়, শ্রীলঙ্কার কাছে আগাম কোন ঘোষণা না দেয়ার ব্যাখ্যা চায় বাংলাদেশ। এর প্রেক্ষিতে হর্ষ ডি সিলভা বলেন, " ইমিগ্রেশন দপ্তরের প্রধান ‘নিজের সিদ্ধান্তে’ ওই পদক্ষেপ নিয়েছেন, যা বাতিল করতে বলা হয়েছে।"
“তিনি রাজি হয়েছেন। আমি আশা করছি, বিষয়টির একটা সুরাহা ইতোমধ্যে করা হয়েছে,” বিবিসি সিংহলাকে বলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী।
শ্রীলঙ্কার ইমিগ্রেশন দপ্তরের ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা দপ্তরের নিয়ন্ত্রক মাদুমা বান্দারাকে উদ্ধৃত করে হিরু নিউজ নামে একটি ইংরেজি নিউজ পোর্টালের খবরে বলা হয়, ‘আইএস জঙ্গিদের প্রবেশ ঠেকাতে’ কলম্বো কয়েকটি দেশের নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
শ্রীলঙ্কা অন অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখলেও দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা মিহিন লঙ্কা বাংলাদেশ থেকে যাত্রী নেওয়া চালিয়ে গেলে কলম্বো বিমানবন্দরে নেমে হয়রানির শিকার হতে হয় বাংলাদেশি যাত্রীদের।
বাণিজ্য ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে।
আপনার মন্তব্য