২১ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২০
নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে বাবাকে পুড়িয়ে হত্যা করায় ছেলে ফারদিন হুদা মুগ্ধ’র (১৭) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়েছে।
সাত দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান মুগ্ধ’র বাব এটিএম রফিকুল হুদা (৪৮)।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে নিহতের ভগ্নিপতি আকরাম উদ্দিন বাদী হয়ে ফারদিন হুদা মুগ্ধকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য