সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০০

বিএনপির ভাইস চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

আসামিদের মধ্যে আরও আছেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, আজ (বৃহস্পতিবার) আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

নাশকতার অভিযোগে ২০১৫ সালে পল্লবী থানায় মামলাটি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত