২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৮
এবার মুঠো ফোনে এসএমএস পাঠিয়ে ‘হত্যার হুমকি’ দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলমকে ।
এ ঘটনার পরপরই কারাগারের ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম শনিবার সকালে মুঠো ফোনে ওই হুমকি পান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সম্পৃক্তদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।
এ বিষয়ে জানতে নেসার আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হুমকির এসএমএসে আসলে ঠিক কী বলা হয়েছিলো, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
আপনার মন্তব্য