সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১২

‘ডিসেম্বর-জানুয়ারিতে নির্মাণাধীন পদ্মাসেতু দৃশ্যমান হবে’

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নির্মাণাধীন পদ্মাসেতু দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাভানা আক্তার তুহিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি ৩৮ শতাংশ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পিলারের ওপর স্প্যান বসানো শুরু হবে ডিসেম্বর-জানুয়ারি থেকে।

‘এখন স্প্যান বানানোর কাজ চলছে। স্প্যান বসানো হলে সারা দেশের মানুষের কাছে পদ্মাসেতু নির্মাণ কাজ দৃশ্যমান হবে।’

আপনার মন্তব্য

আলোচিত