সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০০

রাজধানীতে বন ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালী এলাকায় বন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভবনের পঞ্চমতলায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপরই সেখানে চারটি ইউনিট পাঠানো হয়।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, সাততলার বন ভবনের পাঁচতলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই ভবন থেকে কর্মকর্তা-কর্মচারী সবাই নিচে নেমে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পঞ্চম তলায় একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত।

আপনার মন্তব্য

আলোচিত