২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৩
পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে পৌঁছেছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত র্যালি থেকে বাংলাদেশে নিরাপদে ভ্রমণের আহ্বান জানানো হচ্ছে।
এর আগে রাজধানীর মৎস্য ভবন থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানার, ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেয়।
র্যালিতে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির উপস্থিত রয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকেও একটি দল অংশ নিয়েছে।
আপনার মন্তব্য