সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৬

পূজা ও আশুরাকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, পূজা, আশুরা ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মহানগরীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি জানান, ওই সব এলাকায় নিরাপত্তা দিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত