২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩১
এখন থেকে বিমানে যত্রতত্র মুঠোফোন ব্যবহার করা যাবে না। বিমানের যাত্রী, চালক ও ক্রুদের মুঠোফোন ব্যবহারে বেশ মেনে চলতে হবে নির্দেশনা।
সম্প্রতি সারা বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি বাংলাদেশে চলাচলকারী দেশি-বিদেশি সব বিমান সংস্থার নিকট পাঠানো হয়েছে।
নির্দেশনা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল এভিয়েশনের ৩৩৩ রুল অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, লাইসেন্স ও সনদ বাতিল করা হতে পারে।
নির্দেশনার মধ্যে রয়েছে বিমান চলাকালীন সময়ে এর চালক ও ক্রুরা মুঠোফোন বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও ধারণ করতে পারবেন না।
এছাড়া যাত্রীরাও বিমানে ওঠা-নামার সময় মুঠোফোন ব্যবহার করে সেলফি, স্থিরচিত্র কিংবা ভিডিও চিত্র ধারণ করতে পারবেন না। তবে বিমান আকাশে ওড়ার পর যাত্রীরা চিত্র ধারণ করতে পারবেন। অবশ্য এ জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে।
আপনার মন্তব্য