সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০১৬ ২০:৩২

রোববার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

রোববার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হবে বিকেল ৪টায়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফর সম্পর্কে কথা বলবেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

১৭ দিনের যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী গত ১৪ সেপ্টেম্বর প্রথমে কানাডা যান। সেখানকার মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এ অংশগ্রহণ এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক যান তিনি। জাতিসংঘে সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন শেখ হাসিনা।

গত ২৬ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা থাকলেও পরিবারের সদস্যদের সময় দেয়ার জন্য তা পরিবর্তন হয়। পরে শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত