সিলেটটুডে ডেস্ক

০২ অক্টোবর, ২০১৬ ১২:০৮

স্মার্টকার্ড পেলেন জাতীয় দলের ক্রিকেটাররা

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় দলের ক্রিকেটারদের হাতে তা তুলে দিয়েছেন।

রোববার (০২ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দলের ক্রিকেটারদের হাতে তা একে একে তুলে দেন।

প্রথমে নেন, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পরে মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানসহ অন্য ক্রিকেটাররা। 

এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে তিনি এই কার্ড গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ সময় শেখ হাসিনা তার পুরোনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন।

আপনার মন্তব্য

আলোচিত