১২ অক্টোবর, ২০১৬ ০২:০৬
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদীতে একটি গরু ও মহিষ বোঝাই ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরচশিমুদ্দির এলাকার রমিজ মিয়ার ঘাটে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রায়পুরা উপজেলার বাইশমৌজা বাজার থেকে ১৫টি গরু ও ১টি মহিষ বোঝাই করে একটি ট্রলার মেঘনা নদী দিয়ে চরশুবুদ্ধি এলাকায় নদীতে ডুবে গিয়ে এই ৪ জন নিখোঁজ হন।
এদের মধ্যে ফরিদ (৪০), আবদুল হক (২৮) ও খলিল (৪০) একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। অপর নিখোঁজ আনোয়ার মিয়া (৩৫) একই উপজেলার পাখার নগর গ্রামে।
আপনার মন্তব্য