১২ অক্টোবর, ২০১৬ ১১:৩৯
পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীজুড়ে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারি করছেন পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যরা।
বুধবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১০টায় শিয়া সম্প্রদায়ের লোকজন হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন। মিছিলটি ধানমন্ডি লেকের কাছে প্রতীকী কারবালায় গিয়ে শেষ হবে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, শিয়া সম্প্রদায়ের লোকজন ধর্মীয় এ উৎসবটি যেন নিরাপদে পালন করতে পারেন সেজন্য রাজধানীর প্রতিটি পয়েন্টেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, তাজিয়া মিছিলটি সম্পূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
এদিকে তাজিয়া মিছিল যেসব সড়ক ব্যবহার করা হবে সেসব সড়কসহ রাজধানীর প্রতিটি পয়েন্টেই অবস্থান করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
আপনার মন্তব্য