১২ অক্টোবর, ২০১৬ ১৩:৩৯
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে ৫ লাখ টাকা অর্থায়নের দায়ে গার্মেন্টস ব্যবসায়ী আ ক ম মঞ্জুর এলাহী (৩৮) আটক করা হয়েছে। তিনি তৈরি পোশাক ছাড়াও বিভিন্ন পণ্যের ব্যবসায় জড়িত।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে মঞ্জুর এলাহীকে আটক করে র্যাব-৭।
র্যাব জানায়, মঞ্জুর এলাহী গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দীপ এলাকায়। তিনি জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে চেকের মাধ্যমে ৪ লাখ ২০ হাজার ও নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
চট্টগ্রামের একটি জঙ্গি আস্তানায় অস্ত্র-গোলাবারুদের সন্ধান পাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য