নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০১৬ ১৩:৪১

রামপালে ৫ লক্ষ গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় সবুজ বেষ্টনী তৈরি করে পরিবেশকে সুরক্ষা করা হবে আর এই জন্য রামপাল এলাকায় ৫ লক্ষ গাছ লাগানো হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীতে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এমনটি জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে এত কথা হচ্ছে ওই এলাকায় ৫ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা আমাদের রয়েছে সবুজ বেষ্টনীর জন্য এবং কার্বন সিংকের জন্য"।

এ সময় দুর্যোগ মোকাবেলায় দেশের উপকূলে নব নির্মিত ১৫৩টি আশ্রয়কেন্দ্রেরও উদ্বোধন করেন। যেকোন ধরনের দুর্গোয মোকাবেলায় বাংলাদেশ সক্ষম বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সুন্দরবনের অদূরে রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে নানান বিতর্ক চলছে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করে আন্দোলন করছে বামপন্থী কয়েকটি সংগঠন।

সম্প্রতি বিএনপিও এই প্রকল্পের বিরোধিতা করেছে। তবে সরকারের দাবি সুন্দরবনের সুরক্ষার কথায় মাথায় রেখেই এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত