১৩ অক্টোবর, ২০১৬ ১৪:০৭
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল সিডি-ডিভিডি নির্মাতা সেলিম খান ও তাঁর আট সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া জানান, গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ 'পাইরেসি সম্রাট' সেলিম খান ও তার আট সহযোগীকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি ও পর্নো সিডি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান ভুঁইয়া। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ উপস্থিত থাকবেন।
আপনার মন্তব্য