সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৬ ০৯:৫২

স্মৃতিসৌধে শি'র শ্রদ্ধা

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ।

এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান।

প্রেসিডেন্ট শি জিনপিং এর। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য

আলোচিত