সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৬ ১৫:১৬

রাজধানীতে চলন্ত বাসে দুই কলেজছাত্রীকে উত্যক্ত, মারধর

রাজধানীর মিরপুরে চলন্ত বাসে দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করেছেন এক যুবক।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে মিরপুর-১ নম্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উত্যক্ত ও মারধরের শিকার দুই কলেজছাত্রী মিরপুরের বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ক্লাস ছুটির পর ওই দুই কলেজছাত্রী বাসে উঠলে এক যুবক সেই বাসে উঠে তাদের উত্ত্যক্ত করেন। মেয়েরা এর প্রতিবাদ করলে যুবকটি তাদের মারধর করে বাস থেকে নেমে যান।

এ ঘটনায় দুই ছাত্রীর পরিবার শাহ্ আলী থানায় অভিযোগ জানিয়েছেন।

শাহ্ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই যুবককে আটক করা না গেলেও তার নাম-ঠিকানা পেয়েছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত