১৯ অক্টোবর, ২০১৬ ২০:৪৪
মিরপুরে বাসের বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় লুৎফুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে লুৎফুরকে আটক করা হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় লুৎফুর নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে কলেজে ক্লাস শেষে বাসায় ফেরার জন্য বাসে উঠতে গেলে তিন যুবকের দ্বারা উত্যক্ত ও হামলার শিকার হয় ফারিয়া হাবিব ও আফুওয়াদ হাবিব নামে দুই ছাত্রী। ফারিয়া ও আফুওয়াদ দুই বোন। হামলায় একজনের বাঁ পা ভেঙে গেছে এবং আরেক শিক্ষার্থী কোমরে আঘাত পেয়েছেন। আহত দুজনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় জীবন করিম নামের এক যুবককে আসামি করে শাহ আলী থানায় মামলা হয়েছে। দুই ছাত্রীর বাবা জানিয়েছেন, বিসিআইসি কলেজের সামনে প্রায়ই জীবনসহ কয়েক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় তাঁর দুই মেয়েসহ অন্য শিক্ষার্থীদের তাঁরা উত্ত্যক্ত করছিলেন।
আপনার মন্তব্য