১৯ অক্টোবর, ২০১৬ ২১:২২
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জয়ের কাছ থেকেই আমার কম্পিউটার শিক্ষা। সব সময় শিখছি। গতকাল রাতেও কিছু টেকনোলজি আমি ওর কাছ থেকে শিখে নিয়েছি। আমার মোবাইল ফোন থেকে ছবিগুলোকে আমার পিসিতে নেওয়া শিখেছি তার কাছে।
‘ননস্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বব্যাপী আমাদের সুনাম প্রতিষ্ঠিত হয়েছে। তথ্য-প্রযুক্তিতে অবদানের জন্য আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬ পেয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২১ বছর পর ক্ষমতায় এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে কাজ শুরু করে। ফোন করলেও ১০ টাকা, ধরলেও ১০ টাকা, মোবাইল ফোনের এই মনোপলি আমরা ভেঙ্গেছি।
শেখ হাসিনা বলেন, আইসিটি ব্যবহারে তরুণ জনগোষ্ঠী নিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প চালু করেছি। প্রকল্পের আওতায় ৫০ হাজার তরুণ-তরুণীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
আপনার মন্তব্য