সিলেটটুডে ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৬ ১২:৪৪

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাস ফেলের নয়, এটি বাছাই পরীক্ষা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,  ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস ও ফেলের বিষয়টি বিভ্রান্তিকর। এটি একটি বাছাই পরীক্ষা। এখানে কেউ টিকবে, কেউ টিকবে না। কাজেই বাছাই পরীক্ষায় পাস ও ফেলের কোনও বিষয় নেই। এসব পরীক্ষায় পাস ফেলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলে ছাত্র-ছাত্রীরা নিরুৎসাহিত ও হতাশ হয়। দোহাই আপনাদের, কোমলমতি শিক্ষার্থীদের হতাশ করবেন না।’

বুধবার (২৬ অক্টোবর) সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ সুষ্ঠুভাবে আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কোচিং সেন্টার, শিক্ষক ও কর্মচারীদের শনাক্ত করা হয়েছে

তিনি আরও বলেন, ‘পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব বোর্ড ও কর্তৃপক্ষকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত