২৭ অক্টোবর, ২০১৬ ১৯:৪৬
রাজধানীর সব ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব।
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট কমানোর দাবিতে আগামী ২ নভেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ধর্মঘট পালন করবে বিভিন্ন খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
যৌক্তিক প্যাকেজ ভ্যাট পুনঃবহাল এবং বিভিন্ন পর্যায়ে ভ্যাট কর্মকর্তাদের হয়রানি বন্ধে দাবিতে ৩০ অক্টোবর এফবিসিসিআই সামনে প্রতিবাদ সমাবেশ করবেন তারা।
১২ নভেম্বর মধ্যে দাবি আদায় না হলে এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাও করবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর পরে প্রধানমন্ত্রীর দফতরে স্নারক লিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।
আপনার মন্তব্য