২৯ অক্টোবর, ২০১৬ ১১:৪৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। মিরসরাই উপজেলার কমলদহ বাইপাস এলাকায় ভোর রাতে এ ঘটনা ঘটে।
শনিবার ভোররাতে ডাকাতরা নিজামপুরে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার সময় এই বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে থেকে তিনটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা মিফতাহ জানান।
আপনার মন্তব্য