২৯ অক্টোবর, ২০১৬ ১৯:১৭
সিএনজি স্টেশনগুলোতে ৩০ অক্টোবর থেকে ডাকা বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিআরটিএ-তে ধর্মঘট আহ্বানকারীদের সঙ্গে বৈঠকের পর এই ধর্মঘট প্রত্যাহারের কথা জানান সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে সড়ক ও জনপথ অধিদফতরের অস্বাভাবিক ইজারা বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। গত বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
আপনার মন্তব্য