সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০১৬ ১৩:৩৪

হিন্দুদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলাকারীদের শাস্তি দাবি কওমি ওলামা পরিষদের

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়, প্রতিমা ও তাদের  হামলাকারীদের শাস্তি চেয়েছে কওমি ওলামা পরিষদ।

আজ বুধবার (০২ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা সামছুদ্দিন বলেন, গত রোববার কাবা শরিফ অবমাননার প্রতিবাদে স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্র ও সাধারণ মানুষ প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করে বাড়িতে ফিরে যাচ্ছিল। ওই সময় একদল দুর্বৃত্ত হিন্দুদের উপাসনালয়, প্রতিমা ও তাদের বাড়িঘরে আক্রমণ চালায়।

হামলা, ভাঙচুরের  প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সামছুদ্দিন বলেন, তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সাজেদুর রহমান, আবদুর রহিম কাশেমী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত