নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০১৬ ১৫:১৮

মন্দির ও হিন্দু বাড়িতে হামলা: দায়িত্বে অবহেলায় নাসিরনগরের ওসি প্রত্যাহার

দায়িত্ব পালনের অবহেলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

গত ৩০ অক্টোবর (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের রসরাস দাস নামের এক যুবকের আইডি থেকে পোস্ট করা একটি বিতর্কিত ছবি পোস্ট করা হয়। পরে ওই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হলেও এর প্রতিবাদে 'ইসলাম অবমাননার' অভিযোগে নাসিরনগর ও মাধবপুরে 'আহলে সুন্নাতওয়াল জামাত' ও 'খাঁটি আহলে সুন্নাতওয়াল জামাত' পৃথক সমাবেশ করে। এসব সমাবেশ থেকে একদল লোক নাসিরনগর ও মাধবপুরে হিন্দুপাড়ায় গিয়ে মন্দিরে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে ব্যাপক লুটপাট করে।

হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে ওই এলাকার লোকজন অভিযোগ করেন। স্থানীয় আওয়ামী লীগও ওসি ও ইউএনওর প্রত্যাহার দাবি করেছিল।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ ব্যাপারে বলেন, "দুটি উগ্র গোষ্ঠিকে এই পরিস্থিতিতে সমাবেশ করার অনুমতি না দিলে এমন ঘটনা ঘটত না।"




আপনার মন্তব্য

আলোচিত