সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৬ ০৯:০৭

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নাদা’, উত্তাল বঙ্গোপসাগর

ঘূর্ণিঝড় ‘কায়ান্টের’ রেশ শেষ হতে না হতেই এবার ধেয়ে আসছে ‘নাদা’। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে।

এই মুহূর্তে নাদা অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। আন্দামানের কাছাকাছি। অভিমুখ অন্ধপ্রদেশ ও ওড়িশার দিকে। তবে যেকোনো সময়েই অভিমুখ ঘুরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়। 

নতুন এই ঘূর্ণিঝড়ের নাম ‘নাদা’। যার বাংলা অর্থ শিশির। এবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান।

আপনার মন্তব্য

আলোচিত