সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৬ ১৭:২১

‘বাংলামেইল সাংবাদিকদের পাওনা আদায়ে ব্যবস্থা নিন’

বিনা নোটিশে গত তিন মাস যাবত বাংলামেইল২৪ডট কম বন্ধ রাখা ও সাংবাদিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে হয়রানি করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

শুক্রবার (৪ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিতে এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, সংবাদকর্মীদের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়া বাংলামেইল২৪ডটকম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই মাঝে ৩ মাস (আগস্ট, সেপ্টেম্বর. অক্টোবর ২০১৬) পার হলেও কর্মীদের বেতন-ভাতা দেয়ার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এমনকি বিগত ঈদ-উল-আযহায় সাংবাদিক-কর্মচারীদের উৎসব ভাতাও (ঈদ বোনাস) দেয়া হয়নি। প্রতিষ্ঠানটির সর্বশেষ অবস্থা সম্পর্কেও কর্মরত সাংবাদিক-কর্মচারীদের অবহিত করা জানানো হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টরা বারবার তাগাদা দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ আজিম গ্রুপ কর্তৃপক্ষ। যা অত্যন্ত অমানবিক।

ন্যাপ মহাসচিব আরো বলেন, সরকার-সহ দেশের সকল রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুললেও প্রকৃত অর্থে তারা কি তারা সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার আদায়ে সচেষ্ট? বাংলামেইল খুলে দেয়া ও সাংবাদিকদের পাওনা পরিশোধে সরকার বা রাজনৈতিক দলগুলোর কোন দায়িত্ব কি নেই? একটা খবর কে কেন্দ্র করে সরকারের একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া, প্রতিষ্ঠানের সাথে জড়িত শত শত মানুষকে বেকারে পরিণত করা কতটুকু যৌক্তিক? এই সিদ্ধান্ত কি মানবাধিকার পরিপন্থি নয়?

বিবৃতিতে গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, অক্ষম সম্পাদকীয় নীতি অনুসরণ করায় বাংলামেইল পোর্টাল বন্ধ হয়েছে। কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে বাংলামেইল বন্ধ হলেও এরপর থেকে বাংলামেইল সংবাদকর্মীদের সঙ্গে আজিম গ্রুপ ক্রমাগত অমানবিক আচরণ কোনভাবে কাম্য হতে পারে না। তিনি বাংলামেইল২৪.কম চালু, সাংবাদিক কর্মচারীদের বকেয়া পাওনা আদায়ে সরকারের তথ্যমন্ত্রীকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত